Volkswagen layoffs : ১ লক্ষ লোকের চাকরি যাবে ! ৪টি কারখানা বন্ধের পরিকল্পনা এই কোম্পানির, ভারতে কী হবে ?

Audio Narrative Assistant
Executive Summary
layoffs In Volkswagen : ৮৯ বছরের ইতিহাসে এই প্রথম। এই কোম্পানি (Volkswagen layoffs) নিয়েছে বিপুল কর্মী ছাঁটাইয়ের (Job Cut) সিদ্ধান্ত। যার ফলে চাকরি যাবে (Job Loss) প্রায় ১ লক্ষ কর্মীর।

layoffs In Volkswagen : ৮৯ বছরের ইতিহাসে এই প্রথম। এই কোম্পানি (Volkswagen layoffs) নিয়েছে বিপুল কর্মী ছাঁটাইয়ের (Job Cut) সিদ্ধান্ত। যার ফলে চাকরি যাবে (Job Loss) প্রায় ১ লক্ষ কর্মীর। আপাতত ৪টি কারখানা বন্ধের পরিকল্পানা করছে ভারতেও কি পড়তে চলেছে কর্মী ছাঁটাইয়ের কোপ ?   

কোন কোম্পানি করছে এই বিপুল কর্মী ছাঁটাই
সম্প্রতি বিশ্ব বাজারে এই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ছে জার্মান গাড়ি নির্মাণ কোম্পানি ফক্সওয়াগন (Volkswagen)। মার্কেট এক্সপার্টরা বলছেন, ৮৯ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কার মুখে পড়েছে কোম্পানি। ইউরোপের বাজারে গাড়ির মন্দা চাহিদা, চিনা গাড়ি কোম্পানিগুলোর তীব্র প্রতিযোগিতা ও মার্কিন শুল্কের চাপের মুখে পড়ে কোম্পানিটি প্রায় ১ লক্ষ কর্মী ছাঁটাই এবং ৪টি কারখানা সম্পূর্ণ বন্ধ করার কথা গুরুত্বসহকারে বিবেচনা করছে।

কীসের ভিত্তিতে এই আশঙ্কা করা হচ্ছে
সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট বলছে, ফক্সওয়াগনের সুপারভাইজরি বোর্ডের সদস্যদের কাছে ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করা হয়েছে। এই প্রস্তাবে জার্মানির হ্যানোভার , জুইকাউ , এমডেন ও অডির নেকার্সুলম কারখানা বন্ধ করার কথা বলা হয়েছে। আগামী ৯ জুলাই বোর্ডের একটি বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সারা বিশ্বে কত কর্মী কোম্পানির
এক ধাক্কায় প্রায় ১ লক্ষ কর্মী ছাঁটাই ও একাধিক কারখানা বন্ধ করার মতো চরম পদক্ষেপের কথা ভাবছেন সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) অলিভার ব্লুম। জার্মান ম্যাগাজিন 'ম্যানেজার ম্যাগাজিন'-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রিপোর্ট আরও বলছে,  চলতি সপ্তাহের শুরুতে একটি ম্যানেজমেন্ট বোর্ড মিটিংয়ে সিইও অলিভার ব্লুম এই খসড়া পরিকল্পনা পেশ করেছেন। বর্তমানে পোর্শে ও অডি-র মতো নামী ব্র্যান্ডের মালিক এই সংস্থায় বিশ্বজুড়ে প্রায় ৬ লক্ষ ৫৭ হাজার কর্মী কর্মরত।

পরিকল্পনার মূল বিষয়গুলি
১ লক্ষ কর্মী ছাঁটাই: আগে যেখানে ৫০ হাজার কর্মী কমানোর কথা বলা হয়েছিল, নতুন পরিকল্পনা অনুযায়ী সেই সংখ্যা দ্বিগুণ করে প্রায় ১ লক্ষে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে। ইতিমধ্যে প্রায় ২৮,০০০ কর্মী স্বেচ্ছায় চাকরি ছাড়তে রাজি হয়েছেন।

কারখানা বন্ধের সিদ্ধান্ত: মধ্যবর্তী মেয়াদে জার্মানিতে অবস্থিত ৪টি বড় কারখানা বন্ধ করে দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নেকারসুলমের অডি প্ল্যান্ট এবং হ্যানোভার, জুইকাউ ও এমডেনের ভক্সওয়াগেন প্ল্যান্ট।

খরচ সংকোচন: চলতি দশকের শেষের মধ্যে সাধারণ ওভারহেড খরচ প্রায় ১১ বিলিয়ন ইউরো ($১২.৫ বিলিয়ন ডলার) কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

উৎপাদন ক্ষমতা হ্রাস: বার্ষিক ১ কোটি ২০ লক্ষ গাড়ি উৎপাদন ক্ষমতা কমিয়ে বাস্তবসম্মত ৯০ লক্ষ গাড়িতে নামিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

চিনের গাড়ি কোম্পানির প্রভাব ?
বিভিন্ন রিপোর্ট বলছে, সিইও অলিভার ব্লুম ফক্সওয়াগেনকে আরও দ্রুত লাভজনক করে তুলতে চান। বিশেষ করে আমেরিকার চড়া শুল্ক নীতি, চিনের বাজারে ধারাবাহিক মন্দা এবং ইউরোপের বাজারে চিনা 'বিওয়াইডি' (BYD Co.) ও 'স্টেলান্টিস' (Stellantis NV)-এর মতো প্রতিদ্বন্দীদের থেকে আসা তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতেই এই পুনর্গঠন প্রয়োজন বলে মনে করছে সংস্থা।

তাছাড়া, মূল 'ভক্সওয়াগেন' ব্র্যান্ডটি দীর্ঘদিন ধরেই কম মুনাফার সমস্যায় ভুগছে। এই বিষয়ে ভক্সওয়াগেনের একজন মুখপাত্র সুনির্দিষ্ট কোনো মন্তব্য না করলেও জানিয়েছেন, "সংস্থাকে একটি আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। এক্সিকিউটিভ বোর্ড বিগত কয়েক মাস ধরে সংস্থাকে নতুন রূপ দেওয়ার জন্য একটি ভবিষ্যৎমুখী পরিকল্পনা নিয়ে নিবিড়ভাবে কাজ করছে।"

ইউনিয়ন ও শ্রমিক নেতাদের তীব্র বিরোধিতা
ফক্সওয়াগেনের এই নতুন পরিকল্পনা সামনে আসতেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে শ্রমিক সংগঠনগুলির মধ্যে। সংস্থার ওয়ার্কস কাউন্সিল এবং 'আইজি মেটাল' ইউনিয়নের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে,"এই ধরনের পরিকল্পনা আমাদের কর্মী এবং সংশ্লিষ্ট অঞ্চলগুলিকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে। যদি এই পরিকল্পনা কার্যকর করার চেষ্টা করা হয়, তবে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে এর বিরোধিতা করব।"

আরও পড়ুন : একসঙ্গে চাকরি গেল ভারতের সব কর্মীর, এই কোম্পানি করল ছাঁটাই

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Business

Read Previous

Trinamool: 'কালীঘাট'-এর...

Read Next

Petrol-Diesel Price : ভারতে...