We currently don't have news in this language. Please choose another language.
Uttar Pradesh : গুগল ম্যাপেই বিপদ ! পরীক্ষা কেন্দ্রের পরিবর্তে পরীক্ষার্থীরা পৌঁছল জঙ্গলে, তারপর সব শেষ...
উত্তরপ্রদেশ : জীবনে প্রতিষ্ঠিত হতে বহু ছাত্র-ছাত্রী কত সংগ্রাম করেন। একাগ্রতা, অধ্যাবসায়ের মধ্যে দিয়ে নিজেদের তৈরি করেন। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দেন। কিন্তু এতকিছুর পর যদি কেউ পরীক্ষায় বসতে না পারেন, তবে ভেবে দেখুন সেই শিক্ষার্থীর মানসিক পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছায়। এমনই এক দুঃখজনক ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশ থেকে। যা প্রকাশ্যে আসতেই 'বেদনাদায়ক' বলে অভিহিত করছেন সকলে।
উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ইউপি পুলিশ নিয়োগ পরীক্ষা দিতে যাওয়ার সময় গুগল ম্যাপের ভুল দিক নির্ণয় বা ডিরেক্শনের জন্য চারজন পরীক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন। গাজিয়াবাদ ও হাপুরের বাসিন্দা এই চারজন প্রার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পারায় পুলিশের পরীক্ষায় বসতে পারলেন না। তাঁদের অভিযোগ, গুগল ম্যাপ তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসার পরিবর্তে শামলির চান্ধেরি গ্রামের একটি ঘন জঙ্গল এলাকায় নিয়ে গিয়েছিল। যে কারণে সময় মত তারা পৌঁছতে পারেনি।
চার পরীক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন একটি তদন্ত শুরু করেছে এবং জবাব চেয়ে গুগলকে একটি চিঠিও পাঠিয়েছে। তবে এই প্রার্থীরা পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে বর্তমানে কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি ঠিক কী ঘটেছিল ?
প্রতিবেদন অনুসারে, ধর্মেন্দ্র চৌধুরী, অরুণ মালিক, বিশাল এবং নকুলের পরীক্ষাটি নাই মান্ডি থানা এলাকার দীপচাঁদ গ্রিন চেম্বার ইন্টার কলেজে হচ্ছিল, অর্থাৎ তাদের পরীক্ষা কেন্দ্র সেখানেই ছিল। এই চার পরীক্ষার্থী মোটরসাইকেলে করে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন এবং সেন্টারের রাস্তা খুঁজে পেতে গুগল ম্যাপ ব্যবহার করেন। কিন্তু, গুগল ম্যাপ তাদের ভুল পথে নিয়ে যায় এবং ভুল লোকেশনে পৌঁছে দেয়। যার ফলে তাদের অনেকটা সময় নষ্ট হয়। পরীক্ষার্থীরা যখন বুঝতে পারেন যে তারা ভুল জায়গায় এসে পড়েছেন, তখন তারা পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ততক্ষণে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার পর, এই চার পরীক্ষার্থী জেলা সদর দপ্তরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা জানান।
অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করেছে
এসপি সিটি অমৃত জৈন জানিয়েছেন যে, বিষয়টি তদন্ত করা হবে এবং গুগলকে একটি চিঠি পাঠানো হবে। চিঠিতে জানতে চাওয়া হবে, কেন প্রার্থীদের সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের অবস্থানের পরিবর্তে শামলি এলাকা দেখানো হচ্ছিল। তিনি আরও জানান যে, এই ঘটনায় হাপুরের বাসিন্দা দুজন এবং গাজিয়াবাদ জেলার দুজন প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ বিষয়ে নিয়োগ বোর্ডের সঙ্গেও আলোচনা চলছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
অরিন্দম প্রধান