Uttar Pradesh News: ভয়ঙ্কর ! মায়ের পাশ থেকে ৯ মাসের ঘুমন্ত শিশুকন্যাকে তুলে নিয়ে গেল ১২ বছরের বালক, তারপর...

Audio Narrative Assistant
Executive Summary
৯ মাসের শিশুকন্যা ঘুমোচ্ছিল মায়ের পাশে। অভিযোগ, সেখান থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আরও অভিযোগ, এই অপহরণের পিছনে রয়েছে ১২ বছরের এক বালক।

উত্তরপ্রদেশ : ভয়ঙ্কর ! ৯ মাসের শিশুকন্যা ঘুমোচ্ছিল মায়ের পাশে। অভিযোগ, সেখান থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আরও অভিযোগ, এই অপহরণের পিছনে রয়েছে ১২ বছরের এক বালক। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। হেফাজতে নেওয়ার পর অভিযুক্ত নাবালক পুলিশকে জানিয়েছে, রাতে মদ্যপান করেছিল সে। তারপর নিজের মোবাইলে দেখেছিল pornographic content. এরপর ওই শিশুকন্যাকে তুলে নিয়ে যায় সে, পুলিশের দাবি এমনটাই জানিয়েছে অভিযুক্ত নাবালক। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তর ফোন থেকে ৫০টি আপত্তিকর ভিডিও পাওয়া গিয়েছে। এছাড়াও ফোন খতিয়ে দেখে জানা গিয়েছে, ১০০- র বেশি pornographic website সার্চ করেছে ওই অভিযুক্ত নাবালক। এই সাংঘাতিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। 

৯ মাসের শিশুকন্যার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, রাত ২টো নাগাদ আচমকা নিখোঁজ হয়ে যায় বাচ্চাটি। মায়ের পাশ থেকে কোথায় গেল ঘুমন্ত শিশু? পরিবারে আতঙ্কের পরিবেশ তৈরি হয় চোখের নিমেষে। অন্যান্য গ্রামবাসীদের খবর দেওয়া হয়। খোঁজ শুরু হয় গ্রামজুড়ে। কাছাকাছি ক্ষেতেও বাচ্চাটিকে খোঁজা হয়। পরের দিন সকালে শিশুকন্যার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে খোঁজ মেলে তার। মাঠের মধ্যে একটি টিনের ছাউনির তলায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ৯ মাসের শিশুকন্যা। যন্ত্রণায় কাতরাচ্ছিল সে। দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করে তার পরিবারের লোকজন তাকে নিয়ে যায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে বাচ্চাটিকে স্থানাতর করা হয় শহরের মেডিক্যাল কলেজে কারণ ক্রমশ বাচ্চা মেয়েটির অবস্থার অবনতি হচ্ছিল। 

পুলিশ সূত্রে খবর, স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায়, ৯ মাসের ওই শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। তার শারীরিক অবস্থা যথেষ্টই সঙ্কটজনক। শিশুকন্যার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তকারীরা কথা বলেন বাচ্চাটির মা-বাবা এবং ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে। তখনও সন্দেহ জন্মায়নি ১২ বছরের ওই বালকের উপর। পুলিশ জানতে পারে, ঘটনাত দিন তিনেক আগে চণ্ডীগড় থেকে এলাকায় এসেছিল ওই অভিযুক্ত নাবালক। তদন্তের কারণে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্তর কথা জানতে পারে পুলিশ। নানা কারণে ক্রমশ বাড়তে থাকে সন্দেহ। এরপরই অভিযুক্ত নাবালককে হেফাজতে নেয় পুলিশ। শুরু হয় জেরা। প্রথমদিকে অভিযুক্ত তার বয়ানে যেসব কথা বলেছে সেগুলির মধ্যে সামঞ্জস্য ছিল না বলেই জানিয়েছে পুলিশ। এরপর জেরায় যে অপরাধ স্বীকার করে বলে দাবি পুলিশের। 

'রেজোলিউশন বুক শোভনদেববাবুর বাড়িতে কেন? ওঁর বাড়িটা তো পার্টি অফিস নয়', বিস্ফোরক সন্দীপন 

জানা গিয়েছে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই বাচ্চা মেয়েটি। অন্যদিকে, অভিযুক্তর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Budget 2026:...

Read Next

TMC News: TMC-র অ্য়াকাউন্ট...