We currently don't have news in this language. Please choose another language.
Budget 2026: শিল্প-কর্মসংস্থান নিয়ে বড় কোনও ঘোষণা ? আজ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
কলকাতা: আজ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রশ্ন উঠছে, ডবল ইঞ্জিনের এই সরকারে কোন পথে এগোবে রাজ্যের শিল্প-কর্মসংস্থান? অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা উদ্যোগী হবে শুভেন্দু অধিকারীর সরকার? তা নিয়ে প্রত্যাশা বাড়ছে ক্রমশ।
আরও পড়ুন, আজ নতুন সরকারের প্রথম বাজেট, কোন কোন বিষয় পেতে পারে অগ্রাধিকার? শিল্প কি ফিরবে সিঙ্গুরে?
শিল্প, শিক্ষা, কর্মসংস্থান, গত ১৫ বছরে, এই তিন খাতে কার্যত ভাটা বয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু এখন রাজ্যে বিজেপি। প্রায় দেড় মাস পূর্ণ করেছে নতুন বিজেপির সরকার। সোমবার, নতুন সরকারের প্রথম বাজেট। ডবল ইঞ্জিনের সরকারে কোন পথে এগোবে রাজ্যের শিল্প-কর্মসংস্থান? দেড় দশকের কার্যত ঝুঁকে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা উদ্যোগী হবে শুভেন্দু অধিকারীর সরকার? এসব নিয়ে উত্তরোত্তর বাড়ছে প্রত্যাশা।
রাজ্যে শিল্পের জন্য বিনিয়োগ আনা থেকে শুরু করে কর্মসংস্থান। ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সংকল্পপত্রেও ছিল তার উল্লেখ। আর ক্ষমতায় এসেও অনেক পরিকল্পনার কথা শোনা গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতাদের মুখে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথমত বলি, টাটাকে এখানে আনব আমরা। সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট, সব কিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে।
নতুন সরকারের বাজেটের আগে নতুন করে আশায় বুক বাঁধছেন সিঙ্গুরের ইচ্ছুক চাষিরাও।২৩ মে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এর ঠিক ২ দিনের মাথায় কলকাতায় বণিকসভার একটি অনুষ্ঠান থেকে ১০০ দিনের মধ্যে, রাজ্যে নতুন শিল্পনীতি আনার ঘোষণা করেন শমীক ভট্টাচার্য।
রাজ্য বিজেপি রাজ্যসভার সাংসদ ও সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে। সেটা আগামী ১০০ দিনের মধ্যে সরকার করে দেখাবে।খেলা, মেলা, মোচ্ছবের বাইরে বেরিয়ে এসে সরকারের রেভিনিউ বাড়ানো যায় সেদিকে দৃষ্টি।এখন পূর্ণাঙ্গ বাজেটে কতটা জায়গা পাবে শিক্ষা-শিল্প-কর্মসংস্থান? সেইদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের বেকার যুবক-যুবতী থেকে চাকরিপ্রার্থীরা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার