We currently don't have news in this language. Please choose another language.
Vaibhav Sooryavanshi: অবশেষে কাঙ্খিত অভিষেক? আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বৈভব সূর্যবংশী?
বেলফাস্ট: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ভারতীয় ক্রিকেটের নবযুগ। প্রথমবার ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হিসাবে দল নিয়ে মাঠে নামবেন শ্রেয়স আইয়ার। প্রতিপক্ষ আয়ার্ল্যান্ড (IND vs IRE)। আইরিশদের বিরুদ্ধে এই সিরজ়ের দিকে ভারতীয় সমর্থকদের বাড়তি নজর রয়েছে। কারণ অবশ্যই বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
দুরন্ত আইপিএল টুর্নামেন্টের পর এই সফরে প্রথমবার ভারতীয় দলে ডাক পয়েছে বৈভব। মাত্র ১৫ বছরে টিম ইন্ডিয়ায় ডাক পেয়েই কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক দলে সুযোগ পেয়ে ইতিহাস গড়েছে বৈভব। আজ মাঠে নামলেই বৈভব কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্বও নিজের নামে করবে। তবে যেমনটা মনে করা হচ্ছে, সেইমতো বৈভব কি আজকের ম্যাচেই নিজের অভিষেক ঘটাবে?
এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak) জানান সঠিক সময়েই নিজের সুযোগ পাবে বৈভব। তাঁর দাবি একজন ইনফর্ম ক্রিকেটারকে অযথা দল থেকে বাদ দিয়ে বৈভবকে তড়িঘড়ি ভারতের হয়ে খেলানোর কথা একেবারেই ভাবছে না টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে তাঁকে বলতে শোনা যায়, 'বৈভব যে ভীষণই প্রতিভাবান, সেই নিয়ে কোনও প্রশ্ন নেই যেভাবে ও আইপিএল এবং বাকি ম্যাচগুলিতে ব্যাট করেছে, তাতে ওর দক্ষতা নিয়ে আর আলাদা করে কিছু বলার থাকে না। ও জোফ্রা আর্চার থেকে আরও অনেক গতিসম্পন্ন, অভিজ্ঞ বোলারদের বিরুদ্ধে ব্যাট করেছে এবং দেখে তো মনে হচ্ছে না যে কোনও কিছুই ওকে বিব্রত করে। তাই নিঃসন্দেহেই ও অভূতপূর্ব এক প্রতিভা।'
''
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda