Vaibhav Sooryavanshi: আইপিএলশেষে ভারত 'এ'-র হয়ে মাঠে নেমে আফগানিস্তানের বিরুদ্ধে কত রান করলেন বৈভব সূর্যবংশী?

Audio Narrative Assistant
Executive Summary
দাম্বুলা: ঐতিহাসিক আইপিএল তার জন্য জাতীয় দলের দরজা খুলে দিয়েছে। আয়ার্ল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ে ভারতীয় সিনিয়র দলে প্রথমবার সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ভারতীয় 'এ' দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ়ে মাঠে নেমেছে।

দাম্বুলা: ঐতিহাসিক আইপিএল তার জন্য জাতীয় দলের দরজা খুলে দিয়েছে। আয়ার্ল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ে ভারতীয় সিনিয়র দলে প্রথমবার সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তবে তার আগে সে আপাতত ভারতীয় 'এ' দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ়ে মাঠে নেমেছে। সেই সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে (IND A vs AFG A) মাঠে নেমে বিধ্বংসী ইনিংস এল বৈভবের ব্যাট থেকে।

আফগানিস্তানের বিরুদ্ধে এদিন ভারতের হয়ে ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করছিল বৈভব। তাঁর ব্যাট থেকে স্বভাবচরিত ভঙ্গিমায় একের পর এক বাউন্ডারি আসছিল। তবে ম্যাচ গড়াতেই আফগান বোলাররা লাইন এবং লেংথ খুঁজে পান এবং বৈভবকে আটকে রাখার চেষ্টায় খানিকটা সক্ষমও হন। শেষমেশ অর্ধশতরানের দোরগোড়ায় ৪৪ রানে বৈভবকে সাজঘরে ফিরতে হয়। ১৫ বছর বয়সি তরুণ তুর্কি ২০০-র স্ট্রাইক রেটে একটি প্রভাবশালী ইনিংস খেললেও, সেটিকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেনি।

অসাধারণ আইপিএলের পর 'এ' সিরিজ়ে কিন্তু এখনও পর্যন্ত বৈভবের ব্যাট থেকে খুব বড় রান আসেনি। সিরিজ়ের প্রথম ম্যাচেও বৈভব খুব বেশি রান পায়নি। সে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৪ রানের ইনিংস খেলেছিল। বলের স্যুইং সামলাতে গিয়ে বিপাকে পড়ে সে। 

আরও পড়ুন:- বিশ্বকাপে আসেনি পাকিস্তান, তাও সেই ভারতেই ম্যাচ খেলতে আসতে পারেন বাবর আজম 

তবে এই বৈভব কিন্তু ইতিমধ্যেই জাতীয় দলে সুযোগ পেয়ে গিয়েছেন। তরুণ তুর্কির প্রতিভায় মুগ্ধ আট থেকে আশি সকলেই। তবে কপিল দেব সকলকে সতর্ক করে দিয়েছেন, ভারতীয় দলে সুযোগ পেলেও এখনই বৈভবের থেকে খুব বেশি আশা করা উচিত হবে না। তিনি বলেন, 'ও কতটা মনোযোগী, তার উত্তর ও নিজেই দিতে পারে। কিন্তু আমার কাছে ও একজন বিশেষ প্রতিভা। তরুণ খেলোয়াড়কে নিয়ে প্রত্যাশা থাকায় কোনও ভুল নেই, কিন্তু এই পর্যায়ে খুব বেশি আশা করা ভুল হবে।'  

তিনি আরও যোগ করেন, 'ওকে দলে থাকতে দিন, ও বুঝবে। ক্লাব বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন, যখন আপনি আপনার দেশের জন্য খেলেন, তখন ভিন্ন চিন্তাভাবনা থাকে। ওকে সময় দিন। আমি সংবাদমাধ্যমের কাছে বলতে চাই যে, খুব বেশি আশা করবেন না।' এবার দেখার বৈভব এই 'এ' সিরিজ়ের পরের ম্য়াচগুলিতে এবং ভারতীয় দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ পেলে কেমন পারফর্ম করেন। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

IND vs AFG: টেস্টে একপেশে...

Read Next

Flex Fuel Price Drop : এই...