Vaibhav Sooryavanshi: সদ্য ভারতীয় দলে সুযোগ পেয়ে গড়েছিল ইতিহাস, তবে বৈভব সূর্যবংশীর অভিষেক সিরিজ় ঘিরে প্রবল অনিশ্চয়তা

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: দিনকয়েক আগেই ভারতীয় টি-২০ দলে নতুন যুগের আগমন ঘটেছে। আয়ার্ল্যান্ড-ইংল্যান্ড সফর থেকেই সূর্যকুমার যাদবের পরিবর্তে অধিনায়কত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার, সবথেকে কম বয়সে ভারতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়ে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে এই সফর নিয়ে প্রবল প্রশ্ন উঠে গেল।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই ভারতীয় টি-২০ দলে নতুন যুগের আগমন ঘটেছে। আয়ার্ল্যান্ড-ইংল্যান্ড সফর থেকেই সূর্যকুমার যাদবের পরিবর্তে অধিনায়কত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার, সবথেকে কম বয়সে ভারতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়ে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে এই সফর নিয়ে প্রবল প্রশ্ন উঠে গেল।

অনবদ্য আইপিএলের পর আশা করা হচ্ছিল ২৬ ও ২৮ জুন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে (IND vs IRE) বেলফাস্টে আয়োজিত দুই টি-২০ ম্যাচেই ভারতীয় সিনিয়র দলের হয়ে বৈভব অভিষেক ঘটাবে। তবে সেই আয়ার্ল্যান্ড সিরিজ় আয়োজন ঘিরেই এখন প্রশ্নচিহ্ন। বেলফাস্টে বর্তমান অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন বিসিসিআই। 

তবে শোনা যাচ্ছে ভারত-আয়ার্ল্যান্ড সিরিজ় সম্পূর্ণ বাতিল করার বদলে বরং অন্য কোথাও ম্যাচ আয়োজন করার বিষয়টি ভেবে দেখা হচ্ছে। আসলে ৯ জুন এক চল্লিশ বছর বয়সি ব্যক্তিকে উত্তর বেলফাস্টে এক সুদানের এক ৩০ বছর বয়সি ব্যক্তি ছু়ড়ি দিয়ে আক্রমণ হানেন। সেই ব্যক্তির গলায়, পিঠে কোপ মারা হয়। এরপরেই ওই অঞ্চলে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও, এই ঘটনার না না ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই প্রাথমিকভাবে বিদ্রোহ শুরু হলেও, তা অভিবাসীদের বিরুদ্ধে হিংসায় পরিণত হয়। আক্রমণের ভয়ে বহু অভিবাসী ইতিমধ্যেই নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। 

আরও পড়ুন:- আইপিএলশেষে ভারত 'এ'-র হয়ে মাঠে নেমে আফগানিস্তানের বিরুদ্ধে কত রান করলেন বৈভব সূর্যবংশী? 

প্রায় ২৭ জন অভিবাসী ইতিমধ্যেই ঘরছাড়া হয়েছেন এবং প্রায় ৬২টি ঘটনায় ফায়ার ব্রিগেডকে পৌঁছতে হয়েছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বেলফাস্টে খেলা বেশ ঝুঁকিসাপেক্ষ। তাই সফর নিয়ে ভারতীয় বোর্ড ভাবনাচিন্তা করছে। ইতিমধ্যেই ক্রিকেট আয়ার্ল্যান্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে তারা গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সরকারের সঙ্গে যোগাযোগও রাখছে। তবে ভারতের বিরুদ্ধে সিরিজ় ঘিরে যে অনিশ্চয়তা অব্যাহত, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত উল্লেখ্য, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য মোট ১৬ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েছেন নির্বাচকরা। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের জন্য় বিসিসিআই যে স্কোয়াড ঘোষণা করেছে, তাতে নতুন আরেক মুখ প্রিন্স যাদব। লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে আইপিএলে দারুণ পারফর্ম করেছিলেন। নির্বাচকদের নজর কেড়েছিলেন। সেনা কান্ট্রিতে গতি ও বাউন্সি পিচে খেলা। তাই পেস বোলিং বিভাগে অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ ও নীতিশ রানার সঙ্গে সুযোগ মিলেছে প্রিন্স যাদবেরও। স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলবেন বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর পটেল রয়েছেন। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

8th Pay Commission : এবার ৫...

Read Next

Petrol-Disel Crisis:...