Weather Alert: নতুন করে বৃষ্টি শুরু, আরও দুর্যোগের সম্ভাবনা, কোন কোন জেলায় লাল সতর্কতা জারি হাওয়া অফিসের ?

Audio Narrative Assistant
Executive Summary
বৃষ্টির দাপট কিছুটা কমলেও, এখনও মুখভার আকাশের। ঘন কালো মেঘে ঢেকেছে চারপাশ। আরও দুর্যোগের সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়।

বৃষ্টির দাপট কিছুটা কমলেও, এখনও মুখভার আকাশের। ঘন কালো মেঘে ঢেকেছে চারপাশ। বৃষ্টিও চলছে। আরও দুর্যোগের সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। নতুন করে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। আগামী কয়েক ঘণ্টায় আরও দুর্যোগের সম্ভাবনা রয়েছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে। হাওয়া অফিসের তরফে হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে লাল সতর্কতা জারি করা হয়েছে আগামী ২-৩ ঘণ্টার জন্য। আগামী ২-৩ ঘণ্টার জন্য পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েক ঘণ্টা নাগাড়ে ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কার্যত দুপুরেই নেমেছিল আঁধার। কিছু জায়গায় বৃষ্টির দাপট কিছুটা কমলেও, ফের নতুন করে বর্ষণ শুরুও হয়েছে অনেক জায়গায়। সেই সঙ্গে চলছে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া। কয়েক ঘণ্টার নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার একাধিক রাস্তা। আর জি কর এবং এসএসকেএম হাসপাতালে ভিতরেও জল জমেছে। এসএসকেএম হাসপাতালে বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন বলে খবর। ইতিমধ্যেই সেখানে জল নামানোর কাজ শুরু করেছে দমকলবাহিনী। জল জমা ফলে একাধিক রাস্তা জলমগ্ন। তার জেরে তীব্র যানজট দেখা দিয়েছে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Kolkata News: কলকাতায়...

Read Next

RG Kar Update: আরজি কর...