Weather Forecast: কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: ফের দুর্যোগের পূর্বাভাস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানান হয়েছে।

কলকাতা: ফের দুর্যোগের পূর্বাভাস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানান হয়েছে। শনিবার দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস আছে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গে আজ ও কাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দুই দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়। 

কলকাতায় বাড়বে দুর্যোগ? 

কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের জেলাতে। আজ সকাল থেকেই মেঘলা আকাশ। ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা সারাদিনই। বিক্ষিপ্ত ভাবে দুই এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Midnapore Medical College: ফের...

Read Next

Jeet New Film: জট কাটিয়ে,...