We currently don't have news in this language. Please choose another language.
Weather Update: লাল সতর্কতা ! ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কলকাতায় খোলা হল কন্ট্রোল রুম
কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি উত্তরবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। উইক এন্ডে বাড়বে বৃষ্টি, চলবে মঙ্গলবার পর্যন্ত। কাল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ। তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার জলপাইগুড়িতে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। উইক এন্ডে বাড়বে বৃষ্টি, চলবে মঙ্গলবার পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম, চলছে মনিটরিং। কলকাতার একাধিক রাস্তায় স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে সাকশন মেশিন। বেশি জল জমলে তা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পাম্পের ব্যবস্থাও করা হয়েছে। আপাতত গোটা বিষয়টাতেই নজরদারি চালাচ্ছেন পুরসভার কমিশনার স্মিতা পান্ডে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda