We currently don't have news in this language. Please choose another language.
Weather Update: কিছুক্ষণের মধ্যেই শুরু দুর্যোগ! ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি, প্রবল বজ্রপাতের আশঙ্কা
কলকাতা: কলকাতায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। সল্টলেক, লেকটাউনে ভারী বৃষ্টি শুরু হয়েছে।কলকাতা-সহ ৩ জেলায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে সতর্কবার্তা জারি করা হয়েছে।
আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস।
কী জানাল আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে যে, প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে। যে কারণে বড়সড় বিপদও ঘটতে পারে। আবহবিদরা বলেছেন, বজ্রপাতের সময় বাড়ির বাইরে না বেরনোই শ্রেয়। নিরাপদ জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হচ্ছে। কাজের জন্য় বাইরে বেরিয়ে আটকে গেলে খোলা জায়গায় বা কোনও গাছের তলায় আশ্রয় না নিয়ে কোনও ছাদের তলায় থাকতে বলা হচ্ছে। জমা জল, জলাশয় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা।
এই দুর্যোগের মধ্যেই তারাতলায় চলছে উদ্ধারকাজ । গোডাউন বিপর্যয়ে ইতিমধ্যেই ১০ জন প্রাণ হারিয়েছেন । দুর্যোগের জন্য উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে । প্রবল বৃষ্টির জন্য দৃশ্যমানতা কমে এসেছে ।
Special Bulletin No. 21: Dated: 25.06.2026.
— IMD Kolkata (@ImdKolkata) June 25, 2026
Subject: Enhanced rainfall activity over North Bengal & Thunderstorm activity over some districts of West Bengal. pic.twitter.com/abK1yPyjZ1
উত্তরবঙ্গেও চলছে দুর্যোগ । নতুন ধসের জেরে বন্ধ NH ১০, বাঘপুল-কালীমন্দির এলাকায় ব্যাপক যানজট । সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ সড়ক NH-10-এর যান চলাচল সম্পূর্ণ ব্যাহত । সেবকের কাছে ধস, ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর। রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। রাস্তা সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই দুর্যোগ আরও ২-৩ ঘণ্টা চলবে । তবে বেশি করে সতর্কতা জারি করা হয়েছে বজ্রপাতের । এমনিতেই বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে ফি বছর । দিন কয়েক আগে মাঝনদীতে নৌকার ওপর বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটেছিল । যে কারণে ফেরিতে নদী পারাপার, খোলা জায়গায় থাকা এড়িয়ে যেতে বলছেন আবহবিদরা ।
আরও পড়ুন: 'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সন্দীপ সরকার