West Bengal Budget 2026 : ২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান, রেস্তোরাঁ, অফিস ! বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের

Audio Narrative Assistant
Executive Summary
WB Budget 2026 : প্রথম বাজেটেই রাজ্য়ের রাজস্ব বৃদ্ধি করতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। শীঘ্রই রাজ্য়ে ২৪ ঘণ্টা দোকান, রেস্তোঁরা, অফিস খোলার অনুমতি দেবে রাজ্য় সরকার। সেই ক্ষেত্রে বাড়বে কর্মসংস্থানের সুযোগ।

WB Budget 2026 : প্রথম বাজেটেই রাজ্য়ের রাজস্ব বৃদ্ধি করতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। শীঘ্রই রাজ্য়ে ২৪ ঘণ্টা দোকান, রেস্তোঁরা, অফিস খোলার অনুমতি দেবে রাজ্য় সরকার। সেই ক্ষেত্রে বাড়বে কর্মসংস্থানের সুযোগ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরই বাণিজ্যের পরিবেশ বদলে এই ঘোষণা করল রাজ্য। 

এতে কী সুবিধা হবে
অতীতে 'ওয়েস্ট বেঙ্গল শপস অ্য়ান্ড এস্টাবলিসমেন্ট অ্য়াক্ট ১৯৬৩' অনুযায়ী দোকান খুলে রাখার নির্দিষ্ট সময়সীমা ছিল। এবার সেই ক্ষেত্রেই বদল আনতে চলেছে রাজ্য় সরকার। নতুন সরকারের মতে, এই আইনের ফলে রাজ্য়ের ব্যবসার পরিসরে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যা বাণিজ্যিক পরিকাঠামোর পুরোপুরি ব্যবহারের সুযোগ দেয় না। ফলে দোকানির আয়, কর্মসংস্থানের সুযোগ ও শিল্প ক্ষেত্রে উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয়। এবার ২৪ ঘণ্টা দোকান, রেস্তোঁরা, অফিস চালু রেখে এই পরিষেবার সুবিধা নিতে চায় সরকার। 

কেন এই সংস্কার চাইছে সরকার
সরকারের ধারণা, ২৪ ঘণ্টা দোকান,রেস্তোঁরা,অফিস খোলা রাখলে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে রাজ্যে। এই বিষয়ে অন্যান্য রাজ্য়ের অভিজ্ঞতাও নেওয়া হয়েছে। তারপরই শ্রম সুরক্ষা নীতি বজায় রেখে এই পাইলট প্রোজেক্টের পথে হাঁটছে সরকার। দোকান, রেস্তোঁরা, অফিসের পাশাপাশি লজিস্টিক পরিষেবা ও হসপিটালিটি প্রতিষ্ঠানকেও এই ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি দেওয়া হবে। 

রাজ্যের সব জায়গায় ২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান ?
বর্তমানে কেবল কলকাতা ও কলকাতার মতো বড় শহরে এই ২৪ ঘণ্টা দোকান, রেস্তোঁরা, অফিস, লজিস্টিক পরিষেবা ও হসপিটালিটি প্রতিষ্ঠানকে খোলা রাখার অনুমতি দেওয়া হবে। তবে পরীক্ষামূলকভাবে পাইলট প্রোজক্ট হিসাবেই এই ২৪ ঘণ্টার পরিষেবা আনা হবে। বেশি কর্মসংস্থান, অতিরিক্ত রাজস্ব আদায়ের স্বার্থেই সরকার এই উদ্যোগ নিয়েছে বলে মনে করছে বাণিজ্য মহল।  

অবিবাহিত ছাত্রীদের জন্য বড় ঘোষণা

 রাজ্য বাজেটে (West Bengal Budget 2026) অবিবাহিত ছাত্রীদের জন্য বড় ঘোষণা করলে রাজ্য় সরকার। এবার থেকে সরকারি ও সরকারপোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় এককালীন ৫০,০০০ টাকা দেবে নতুন সরকার। মূলত, উচ্চ শিক্ষায় ছাত্রীদের ড্রপ আউট রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এর জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে রাজ্য সরকার। সোমবার বাজেট সেশনে এই ঘোষণা করেছেন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  
   
 আরও পড়ুন : উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Business

Read Previous

West Bengal Budget: ঢালাও...

Read Next

West Bengal Budget 2026:...