West Bengal Live Blog: আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে উপস্থিত নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারী

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: রেড রোডে ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের মেগা-ইভেন্ট। রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় মহাযোগ।

কলকাতা: রেড রোডে ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের মেগা-ইভেন্ট। রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় মহাযোগ। রেড রোডে সাজো সাজো রব। সকাল ৬.২৫: রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। সকাল ৭.৫৫: লোকভবনে ফিরে আসবেন প্রধানমন্ত্রী। সকাল ৯.৩০: শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ৩টি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন । বন্দর থেকে ফিরে রেসকোর্স থেকে হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন প্রধানমন্ত্রী। সকাল ১০.৫৫:  বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। গতকালই তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

রবিবার কলকাতায় ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের মেগা-ইভেন্ট। তার আগে রেড রোড থেকে প্রিন্সেপ ঘাটে...সাজো সাজো রব। কোথাও দেখা গেল ঢাক, ছৌনাচ তো কোথাও চোখ ধাঁধানো লেজার শো। কলকাতায় ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের মেগা-ইভেন্ট। উপস্থিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার আগে কলকাতার রেড রোড থেকে প্রিন্সেপ ঘাটে...সাজো সাজো রব। এর মধ্যেই শনিবার তারকেশ্বরের সভা থেকে সবাইকে যোগ দিবসে অংশ নেওয়ার আহ্বান করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি এদিন বলেন, 'কাল দেশ ও দুনিয়ায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। এবার আমি বাংলাতেই যোগ দিবসে অংশ নেব। স্বামী বিবেকানন্দ ও মহর্ষি অরবিন্দর যোগীদের ভূমি থেকে বার্তা গোটা বিশ্বের মার্গদর্শন হবে। আমি চাইব বাংলার কোণায় কোণায় যোগ দিবসের আয়োজন হোক। আপনারা সবাই যোগ করুন, যোগ দিবসের অংশীদার হোন।'

শনিবার সকাল থেকেই জমজমাট রেড রোড। অগ্নিমিত্রা পাল এদিন বলেন, 'সারা বিশ্ব ভারতবর্ষের দিকে তাকিয়ে,  মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির দিকে তাকিয়ে, আমরা সৌভাগ্য়বান যে নরেন্দ্র মোদিজি আমাদের দিকে তাকিয়ে। তাঁর আসাকে ঘিরে আন্তর্জাতিক যোগ দিবস ঘিরে আজকে গোটা কলকাতা সেজে উঠেছে।' শনিবার বিকেল হতেই রেড রোডে শোনা যায়, ঢাকের বোল...বাউল গান...সঙ্গে ছৌ-নাচ...এর মধ্য়েই তারকেশ্বরে সভা শেষে, রেড রোড হয়ে লোকভবনে গেলেন প্রধানমন্ত্রী। রবিবার মূল অনুষ্ঠানের আগে শনিবার থেকে সেজে উঠেছে মিলেনিয়াম পার্ক। তুলে ধরা হয়েছে বিভিন্ন জেলার সংস্কৃতি। আলো ঝলমলে ছবি দেখা গেছে প্রিন্সেপ ঘাটেও। এখানে আয়োজন করা হয়েছে বিশেষ লেজার শোয়ের। রবিবার ভোর সাড়ে ৬টায় মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

West Bengal Lokayukta: ভেঙে দিতে...

Read Next

International Yoga Day Live Updates: রেড...