We currently don't have news in this language. Please choose another language.
West Bengal News Live : ২১ জুলাইয়ের সভাস্থলও কি এবার হারাতে পারে তৃণমূল ?
কয়লা পাচার মামলায় গ্রেফতার বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। ইতিমধ্যেই ধৃত প্রাক্তন ওসি-র মেডিক্যাল টেস্ট করা হয়েছে। আজ মনোরঞ্জন মণ্ডলকে আদালতে তোলা হয়। 'পুলিশ-মাফিয়া যোগসাজশেই এ রাজ্যে চলছিল কয়লা পাচারের সিন্ডিকেট'। 'কয়লা পাচারে প্রোটেকশন দিয়ে প্রচুর টাকা ঘুষ নিতেন বারাবনি থানার প্রাক্তন OC'। কয়লা মাফিয়ার থেকে প্রায় দেড় কোটি টাকা পৌঁছে গেছিল মনোরঞ্জন মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, দাবি ED-র। অভিযোগ, টাকার বদলে মাফিয়ার প্রোটেকশন দিতেন মনোরঞ্জন মণ্ডল। হাওয়ালার মাধ্যমে টাকা বাইরে পাঠানোর অভিযোগ উঠেছে বারাবনি থানার প্রাক্তন ওসি-র বিরুদ্ধে।
তৃণমূলের অ্য়াকাউন্ট বিতর্কে নয়া মোড়। ঋতব্রতপন্থী ১০ জন বিধায়কের তদন্ত দাবি। বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের। ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সন্দেহজনক বলে অভিযোগ চিঠিতে। বেআইনি টাকা ঢুকতে পারে ৩টি অ্যাকাউন্টে, আশঙ্কা প্রকাশ চিঠিতে। টাকার উৎস ও লেনদেন খতিয়ে দেখার আবেদন। ঋতব্রতপন্থী ১০ জন তৃণমূল বিধায়কের পুলিশের কাছে তদন্তের আর্জি।
দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ বিকেলে দেখা করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে। লোকসভায় তৃণমূল সাংসদদের বিদ্রোহী ব্লক নিয়ে আলোচনা । গত রবিবার বিদ্রোহী ব্লকের তৃণমূল সাংসদরা দেখা করেন স্পিকারের সঙ্গে। চিঠি দিয়ে সুদীপ-কাকলি-শতাব্দীরা NCPI-তে যুক্ত হওয়ার কথা জানান। তার আগেই 'কালীঘাট-তৃণমূলের' পক্ষ থেকে চিঠি দেওয়া হয় স্পিকার ওম বিড়লাকে। অভিষেকের চিঠি স্পিকারের কাছে পৌঁছে দেন কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। চিঠিতে অভিষেক আবেদন করেন, তাঁর সঙ্গে আলোচনা করে যেন সিদ্ধান্ত নেন স্পিকার। তখনই বৈঠকের জন্য চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিলেন স্পিকার।
আর জি করকাণ্ডে সাসপেন্ডেড ৩ অফিসারকে তলব সিবিআইয়ের। ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তার বয়ান রেকর্ড। কী হয়েছিল সেই রাতে ? কারও কোনও নির্দেশ ছিল ? কীভাবে এগিয়েছিল তদন্ত ? পরিবারের অভিযোগের পর কী বক্তব্য ? জানতে চেয়েছে সিবিআইয়ের গোয়েন্দারা।
২১ জুলাইয়ের সভাস্থলও কি এবার হারাতে পারে তৃণমূল ? 'কোনও সরকারি জায়গা বন্ধ করে সভা-মিছিল করা যাবে না'। ২০১৮-য় এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরও বছর বছর ২১ জুলাই ধর্মতলায় পালন করেছে তৃণমূল। এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়।
সেই মামলায় আদালত নোটিস জারি করার নির্দেশ দিয়েছে আজ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিস জারির নির্দেশ। আগামী ৩ জুলাই এই মামলার শুনানি।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার