West Bengal News Today Live Updates: তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর বিদ্রোহী ব্লকে সামিল সুদীপও?

Audio Narrative Assistant
Executive Summary
এবার মমতা ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কি বিদ্রোহী ব্লকে? জল্পনা বাড়িয়ে শতাব্দীর সঙ্গে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের মতিলাল নেহরু মার্গের বাড়িতে।  তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর জল্পনা।

এবার মমতা ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কি বিদ্রোহী ব্লকে? জল্পনা বাড়িয়ে শতাব্দীর সঙ্গে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের মতিলাল নেহরু মার্গের বাড়িতে। 

তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর জল্পনা। সই করতে পারেন চিঠিতেও। কাল বা পরশু বড় চমক, দাবি তৃণমূলের বিদ্রোহী ব্লকের। 

তৃণমূল সংসদীয় দলে তীব্র হচ্ছে ভাঙন। মমতাকে ছাড়তে খারাপ লাগলেও আর কোনও রাস্তা ছিল না। দলে মুখ খোলা যেত না। দাবি তৃণমূলের বিদ্রোহী সাংসদ শমির্লা সরকারের।

সুদীপ মাথায় তুলে রেখেছিলেন মমতাই। আক্রমণে কুণাল। 

কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে সুদীপ। কটাক্ষ তাপসের। 

আর্থিক প্রতারণায় অভিযুক্ত ধৃত তৃণমূলের প্রাক্তন বিধায়কের সঙ্গে কোটি টাকার লেনদেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের খোঁজে কালীঘাটের বাড়িতে পুলিশ। 

গভীর রাতে কালীঘাট থানার পুলিশকে নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়িতে শালবনি থানার পুলিশ। ৪ ঘণ্টা ধরে বলা সত্ত্বেও দরজা না খোলায় ভাঙা হয়েছে তালা, খবর পুলিশ সূত্রে। 

প্রতারণার টাকা অভিষেকের PA-র কাছে। কোথায় সুমিত রায়? ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কালীঘাটের বাড়িতে পুলিশ। দেড় ঘণ্টা তল্লাশিতেও অধরা সুমিত। 

অভিষেকের বাড়িতে পুলিশ, খবর পেয়েই কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার বিভিন্ন জায়গায় অভিষেকের PA-র খোঁজে তল্লাশি শালবনি থানার পুলিশের। 

তৃণমূল বিধায়ক মদন মিত্রের দক্ষিণেশ্বরের ফ্ল্যাট, ভবানীপুরের ঠিকানায় ED. পুর নিয়োগ দুর্নীতি মামলায় মোট ৮ জায়গায় অভিযান। সন্তোষপুরের ক্লাব, বেলেঘাটার ফ্ল্যাটেও ED. 

১২৫ জনকে ঘুষের বিনিময়ে কামারহাটি-টিটাগড় পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র। টাকা ছাড়া সোনাও ঘুষ নিয়েছেন তৃণমূল বিধায়ক, দাবি ED-র। 

ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরার নির্দেশ। এবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের। 

মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসকে বিধাননগর দক্ষিণ থানার তৃতীয় নোটিস। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে নির্দেশ। 

সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার। 

গ্রেফতার অশোকনগর-কল্য়াণগড় পুরসভার চেয়ারম্য়ান। বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। গ্রেফতারির সময় চোর স্লোগান। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Vaibhav Sooryavanshi বৈভব যেন...

Read Next

Metor Railway: যাত্রী...