Metor Railway: যাত্রী সুবিধার্থে ১ ঘণ্টা আগে থেকেই চলবে মেট্রো, ১৪ জুনের জন্য বিরাট ঘোষণা রেলের

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: আগামী ১৪ জুন, রবিবার ডাব্লুবিসিএস (WBCS 2024) প্রিলিমিনারি পরীক্ষা, জেকা (JECA) ২০২৬ এবং ANM(R) ও GNM 2026 পরীক্ষা অনুষ্ঠিত পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলকাতা মেট্রো রেলওয়ে ওইদিন ব্লু লাইন অর্থাৎ উত্তর-দক্ষিণ লাইন ও গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট লাইনে বিশেষ ও অতিরিক্ত আরও বলুন: করযোগ্য আয় না হলেও আয়কর রিটার্ন দাখিল করা কি জরুরি?

কলকাতা: আগামী ১৪ জুন, রবিবার ডাব্লুবিসিএস (WBCS 2024) প্রিলিমিনারি পরীক্ষা, জেকা (JECA) ২০২৬ এবং ANM(R) ও GNM 2026 পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলকাতা মেট্রো রেলওয়ে ওইদিন ব্লু লাইন অর্থাৎ উত্তর-দক্ষিণ লাইন ও গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট লাইনে বিশেষ ও অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

আরও বলুন: করযোগ্য আয় না হলেও আয়কর রিটার্ন দাখিল করা কি জরুরি?

ব্লু লাইনের সময়সূচি:

রবিবার সাধারণত ব্লু লাইনে ১৫২টি মেট্রো চলে, তবে আগামী রবিবার ১৫৬টি মেট্রো চালানো হবে। এদিন সকাল ৯টার বদলে সকাল ৮টা থেকেই পরিষেবা শুরু হবে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর—উভয় প্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ৩০ মিনিট অন্তর মেট্রো মিলবে। এরপর সকাল ৯টার পর থেকে স্বাভাবিক রবিবারের সময়সূচি অনুযায়ী মেট্রো চলবে।

গ্রিন লাইনের সময়সূচি:

গ্রিন লাইনেও ওইদিন ১০৮টির বদলে ১১২টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টায়। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো সকাল ৯টা ২ মিনিটের বদলে ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে। ব্লু লাইনের মতোই এখানেও সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ৩০ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে।           

আরও পড়ুন: প্রভিডেন্ট ফান্ড (Employees Provident Fund Organisation) থেকে টাকা তুলবেন? সময়ের আগে তুললে কত টাকা কর লাগবে জানেন কি?

যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু ও গ্রিন লাইনে রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। এছাড়া, ইয়েলো লাইনে (Yellow Line) রবিবারের স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। তবে অরেঞ্জ লাইন (Orange Line) এবং পার্পল লাইনে (Purple Line) রবিবার কোনও মেট্রো চলবে না। কলকাতা মেট্রোর এই বিশেষ উদ্যোগের ফলে রবিবার সকালে যানজট এড়িয়ে পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে নিজেদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন বলে আশা করা হচ্ছে।           

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

West Bengal News Today Live Updates:...

Read Next

Abhishek Banerjee : এবার ২৫০...