Abhishek Banerjee : এবার ২৫০ কোটি টাকা ত্রাণ 'দুর্নীতির' অভিযোগ অভিষেকের বিরুদ্ধে, থানায় গেলেন BJP নেতা

Audio Narrative Assistant
Executive Summary
বিষ্ণুপুর (দক্ষিণ ২৪ পরগনা) : উস্কানিমূলক মন্তব্যের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল ত্রাণ 'দুর্নীতি'র অভিযোগ। আমফানে ২৫০ কোটি টাকা ত্রাণ 'দুর্নীতি' হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এনিয়ে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।

বিষ্ণুপুর (দক্ষিণ ২৪ পরগনা) : উস্কানিমূলক মন্তব্যের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল ত্রাণ 'দুর্নীতি'র অভিযোগ। আমফানে ২৫০ কোটি টাকা ত্রাণ 'দুর্নীতি' হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এনিয়ে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগ, আমফানের পরে একই পরিবারের একাধিক সদস্যের নামে ত্রাণের টাকা দেওয়া হয়েছে। ত্রাণের টাকার বিনিময়ে কাটমানি নেওয়া হয়েছে। SIT গঠন ও ফরেন্সিক অডিটের দাবি তুলেছেন বিজেপি নেতা।

এ প্রসঙ্গে অভিজিৎ বলেন, "প্রায় ২৫০ কোটি টাকা মতো শুধু আমফানে ঘর মেরামতিতে দুর্নীতি, যেটা কেন্দ্র থেকে এসেছিল। সেখানে ৫ হাজার আংশিক ক্ষতি হল, ২০ হাজার বেশি ক্ষতি হলে। ডায়মন্ডহারবারে সমস্ত বিধানসভায় করা হয়েছিল। প্রত্যেকটা থানায় এফআইআর করা হবে। আজ প্রাথমিকভাবে শুরু হল বিষ্ণুপুর থানায়। বিষ্ণুপুর ১ ও ২ ব্লকে দুর্নীতি নিয়ে করেছি। অবৈধ পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা...মাননীয় সাংসদ...ছাপ্পা ভোটে জেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন।" 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Metor Railway: যাত্রী...

Read Next

Artificial Intelligence: এআই-এর...