India A: ১৫০-র অধিক গতিতে বল করতে সক্ষম, আইপিএলে নজর কাড়ার পরেই ভারতীয় 'এ' দলে ডাক পেলেন ফাস্ট বোলার

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: আইপিএলে নিজের গতিতে সকলের নজর কেড়েছিলেন। খুব বেশি ম্যাচ না খেললেও, তাঁর গতির জেরেই তিনি চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন। এবার সেই তরুণ ফাস্ট বোলারকেই ভারতীয় 'এ' (India 'A') দলে ডেকে নেওয়া হল।

নয়াদিল্লি: আইপিএলে নিজের গতিতে সকলের নজর কেড়েছিলেন। খুব বেশি ম্যাচ না খেললেও, তাঁর গতির জেরেই তিনি চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন। এবার সেই তরুণ ফাস্ট বোলারকেই ভারতীয় 'এ' (India 'A') দলে ডেকে নেওয়া হল। তিনি অশোক শর্মা (Ashok Sharma)। এবারের আইপিএল গুজরাত টাইটান্সের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। সেই অশোককেই আহত যুদ্ধবীর সিংহের পরিবর্তে প্রথমবার ভারতীয় 'এ' দলে ডাকা হল। 

অশোক এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে ছয় ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন। শুরুর দিকে গুরনুর ব্রারেরও আগে তাঁকে খেলানো হলেও, পরের দিকে তিনি তেমন সুযোগই পাননি। ওয়ান ডে ক্রিকেটে যে তাঁর অনেক অভিজ্ঞতা রয়েছে, এমনটাও কিন্তু নয়। গত বিজয় হাজারে ট্রফিতেই লিস্ট এ ক্রিকেটে নিজের অভিষেক ঘটিয়েছিলেন অশোক। সাত ম্যাচ খেলে তিনি ১৩টি উইকেট নিয়েছেন ৫০ ওভারের ফর্ম্যাটে, রয়েছে একটি ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও। 

তবে সৈয়দ মুস্তার আলিতে তিনি সর্বোচ্চ ২২ উইকেট নেন। তারপরেই গুজরাত টাইটান্স তাঁকে ৯০ লক্ষ টাকায় আইপিএল নিলামে দলে নিয়েছিল।সম্প্রতি অশোক রাজস্থান ছেড়ে গুজরাতের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন। রাজস্থানের তরফে তাঁকে দলবদলের জন্য প্রয়োজনীয় সম্মতিপত্রও দিয়ে দেওয়া হয়েছে। এই দলবদলের পরপরই তাঁর ভাগ্য খুলে গেল। জাতীয় 'এ' দলের হয়ে সুযোগ পেলেন বছর ২৩-র ক্রিকেটার। TOI-র রিপোর্ট অনুযায়ী অশোক আজই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবেন। তিনি 'এ' দলের সঙ্গে দাম্বুলায় মরণ-বাঁচন ম্যাচের আগে যোগ দেবেন।  

আরও পড়ুন:- বিশ্বকাপে মাত্র এক ম্যাচ খেলার পরেই ছাঁটাই হলেন কোচ 

ভারতীয় 'এ' দল শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে পরাজিত প্রবল বিতর্ক ও ঝামেলার মাঝেই পরাজিত হয়। তিলক বর্মার টিম ইন্ডিয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৬৫ রান করেছিল। জবাবে শ্রীলঙ্কা এ দলও নির্ধারিত ওভারে ২৬৫ রানই তোলে। ফলে ম্যাচটি টাই হয়। এরপর সুপার ওভার খেলা হয়, যেখানে ভারত হেরে যায়। 

শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে সুপার ওভারে ১৬ রান করেছিল। টিম ইন্ডিয়াকে জেতার জন্য ১৭ রান করতে হতো। ব্যাটিংয়ের জন্য পাঠানো হয় বৈভব সূর্যবংশী এবং সূর্যাংশ শেডগেকে। তবে সুপার ওভারে ভারত নয় রানের বেশি করতে পারেনি। তাই ম্য়াচে হারতেই হয় বৈভবদের, ম্যাচ শেষেই প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের ঝামেলায়ও জড়াতে দেখা যায় তাকে। এই পরাজয়ের ফলেই বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ভারতকে জিততেই হবে। সেই ম্যাচের আগেই অশোকের ডাক পড়ল।

  

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

All Party Meeting: অধিবেশনের...

Read Next

Hockey India: জাপানকে...