We currently don't have news in this language. Please choose another language.
Suvendu Adhikari: ভিটা-মাটি ছাড়া করব, কোনও দাঙ্গাবাজের ঠাঁই নেই, এই আইনে কোন ফাঁক-ফোকর রাখা হল না: শুভেন্দু অধিকারী
কলকাতা: বিধানসভায় পাশ করা হল গুন্ডা দমন বিল। এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আগের সরকারের আমলের একাধিক ঘটনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "২০২৪ সালের পর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। উনি বলেছিলেন আমার প্রাণ থাকতে ওয়াকফ বিল লাগু হতে দেব না, অথচ ওয়াকফের জন্য পোর্টালে আবেদনের সুযোগ দেননি।"
আরও পড়ুন: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
কেন এই আইন আনার চেষ্টা, সেটাও স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, "আমরা এই আইন এনেছি, কোথায় কোথায় ফাঁক ছিল, অপপ্রয়োগ করব না। সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হবে না। নিশ্চিন্ত থাকুন।"
ফৌজদারি আইনের সঙ্গে নতুন এই আইনের কী পার্থক্য? সেটাও এদিন তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, "দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, সরকারি-বেসরকারি সম্পত্তি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। ফৌজদারি আইনে প্রকৃত দোষীদের থেকে ক্ষতিপূরণ আদায়ে কোনও ব্যবস্থা ছিল না। আর সেই কারণেই এই আইনের প্রয়োজন।"
কোনও দাঙ্গাবাজের ঠাঁই নেই, এদিন বিধানসভা থেকে বললেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, "এই লোকগুলো ৬ মাস, ৮ মাস জেলে থাকবে। তারপর বেরিয়ে আসবে। আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে। আবার ভোট লুঠ করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটা-মাটি ছাড়া করব। কোনও দাঙ্গাবাজের ঠাঁই নেই। আর যার অতীতের রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক। ১ বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। আশা করি রাজনৈতিক লড়াই করবেন। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে ১০৪-বার হাইকোর্টে যেতে হয়েছে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী তো ১৫ দিনের মধ্যে অনুমতি পেয়েছেন।"
মিটিং করার জন্য অনুমতি চাইলে, পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী বললেন, "রানি রাসমনি চেয়েছিলেন। আমি ভেবেছিলাম যানজট হয়ে যাবে। প্রচুর লোক আসবে। আমার ধারণা ছিল না, ৫০০ - ৬০০ লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন। করেছেন, কে বাধা দিয়েছে? তাই বলে আপনি আবেদন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে চলে যাবেন? এ কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে?"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ