We currently don't have news in this language. Please choose another language.
Aroop Biswas: আলিপুর জাজেস কোর্টে আইনজীবীর চেম্বারে অরূপ বিশ্বাস, বাইরে উঠল 'মেসি মেসি' স্লোগান, ডিম নিয়ে অপেক্ষায়...
কলকাতা: আলিপুর জাজেস কোর্টের বাইরে অপেক্ষায় আইনজীবীরা। কারণ, সেখানেই এক আইনজীবীর চেম্বারের মধ্যে এই মুহূর্তে বসে রয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। আইনজীবীদের একাংশের হাতে রয়েছে ডিমও। এক ব্যক্তি সেখানে অন্য কাজে এসে অরূপ বিশ্বাসকে দেখে দাঁড়িয়ে পড়েছেন। তাঁর গলায় শোনা গেল 'মেসি মেসি' স্লোগানও। তিনি বললেন, "মেসি হ্যাট্রিক করেছে। অরূপদার স্পর্শ পেয়েই মেসির খেলা খুলে গিয়েছে। তাই তাঁকে কংগ্র্যাচুলেসন বলব। একটু স্পর্শ নেব।"
আরও পড়ুন: ফের কালীঘাটে সিআইডি হানা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়ের বাড়িতে তদন্তকারী দল
অন্য আর একজন বললেন, "আমরা নিজেরা তো মেসিকে দেখতে পেলাম না। অরূপ বিশ্বাসকে দেখব।" অরূপ বিশ্বাস যে আইনজীবীর চেম্বারে বসে রয়েছেন, সেই চেম্বারের জানলার সামনে এক আইনজীবীকে দেখা গেল ডিম হাতে। তিনি বললেন, তাঁর ৭৫ বছর বয়স।
আইনজীবীদের বিক্ষোভের মধ্যেই, যে চেম্বারে অরূপ বিশ্বাস বসে রয়েছেন, সেই চেম্বারের জানালা ভেঙে দেওয়া হল। ফলে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী যে জায়গায় বসেছিলেন, সেখান থেকে উঠে যান তিনি। তারপর ওই চেম্বারের বন্ধ দরজার সামনে দাঁড়ান তিনি। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ওই চেম্বার থেকে বের করার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন অন্যান্য আইনজীবীরা। এর মধ্যে ওঠে 'চোর চোর' স্লোগানও।
আরও পড়ুন: দলের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট 'ফ্রিজের' আর্জি অরূপ বিশ্বাসের
এই সবের মধ্যে আতঙ্কিত অবস্থায় ওই চেম্বারের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আবার কিছু আইনজীবী এসে বিক্ষোভকারী আইনজীবীদের সরিয়ে দেওয়ার চেষ্টাও করেন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ