Flex Fuel News Update : এবার ১০০% ইথানলে ছুটবে গাড়ি, কবে থেকে ভারতে, মাইলেজ কত দেবে ?

Audio Narrative Assistant
Executive Summary
100 Percent Ethanol : ফ্লেক্স ফুয়েলের (Flex Fuel) মধ্যেই এবার ১০০ শতাংশ ইথানল জ্বালানির (Ethanol Fuel) কথা ঘোষণা করল সরকার। খোদ এই কথা জানিয়েছেন, কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ী (NItin Gadkari)। কবে থেকে ভারতে চালু হবে এই সুবিধা।   ফাইলে স্বাক্ষর করলেন মন্ত্রী কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করী জানিয়েছেন, তিনি ১০০ শতাংশ ইথানল (E100) জ্বালানি হিসেবে ব্যবহারের আইনি ফাইলে সই করে দিয়েছেন।

100 Percent Ethanol : ফ্লেক্স ফুয়েলের (Flex Fuel) মধ্যেই এবার ১০০ শতাংশ ইথানল জ্বালানির (Ethanol Fuel) কথা ঘোষণা করল সরকার। খোদ এই কথা জানিয়েছেন, কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ী (NItin Gadkari)। কবে থেকে ভারতে চালু হবে এই সুবিধা।  

ফাইলে স্বাক্ষর করলেন মন্ত্রী

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করী জানিয়েছেন, তিনি ১০০ শতাংশ ইথানল (E100) জ্বালানি হিসেবে ব্যবহারের আইনি ফাইলে সই করে দিয়েছেন। এর ফলে গাড়ি সংস্থাগুলির সামনে এখন ১০০% ইথানল চালিত গাড়ি বাজারে আনার আইনি রাস্তা পুরোপুরি পরিষ্কার। সম্প্রতি নাগপুরে এনডিএ (NDA) সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। 

'অতীতে আমার কথা শুনে সবাই হেসেছিল'
এই বিষয়ে গড়কড়ি বলেন, 'যখন প্রথমবার ১০০% ইথানল বা বিকল্প জ্বালানির স্বপ্ন দেখেছিলাম, তখন অনেকেই উপহাস করেছিলেন। কিছু বন্ধু সমালোচনাও করেছিলেন। কিন্তু আজ ভারতের মাটিতে সেই স্বপ্ন বাস্তব। এর ফলে ভারতের হাজার হাজার কোটি টাকার জ্বালানি আমদানি বিল যেমন কমবে, তেমনই উপকৃত হবেন দেশের কৃষকরা। কারণ ইথানল তৈরি হয় আখ, ভুট্টা বা উদ্বৃত্ত শস্য থেকে।'

আপনার গাড়িতে কি এখনই ১০০% ইথানল ভরা যাবে ?
একদমই না! এই জায়গাটাই সবচেয়ে ভালো করে বুঝে নেওয়া দরকার। আপনার বর্তমান পেট্রোল গাড়িতে যদি এখনই ১০০% ইথানল ভরে নেন, তবে ইঞ্জিনের বারোটা বাজতে বেশি সময় লাগবে না। কেন? কারণ ইঞ্জিন টেকনোলজি আলাদা: সাধারণ পেট্রোল ইঞ্জিন এবং ১০০% ইথানল ইঞ্জিন বা ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের (Flex-Fuel Vehicles বা FFV) ধাতব ও রাবারের যন্ত্রাংশ সম্পূর্ণ আলাদা হয়। ইথানল বেশি ক্ষয়কারী (corrosive), তাই সাধারণ ইঞ্জিনে এটি ব্যবহার করলে ফুয়েল পাম্প বা পাইপ নষ্ট হতে পারে। বর্তমানে আপনার গাড়িটি কেমন: ভারতের বর্তমান গাড়িগুলি সর্বোচ্চ ২০% ইথানল মিশ্রিত পেট্রোল (E20) নেওয়ার জন্য তৈরি।

কবে আসছে ইথানল গাড়ি ? বাজারে নতুন E85 ফুয়েল কী ?
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, টয়োটা (Toyota), সুজুকি (Suzuki), এমজি (MG) এবং হুন্ডাই (Hyundai)-এর মতো বড় বড় অটোমোবাইল কোম্পানিগুলি আগামী দেড় মাসের মধ্যে সম্পূর্ণ ১০০% ইথানল-সামঞ্জস্যপূর্ণ গাড়ি বাজারে আনতে চলেছে। মারুতি সুজুকি ইতিমধ্যেই তাদের WagonR-এর একটি ফ্লেক্স-ফুয়েল মডেল প্রদর্শন করেছে। এছাড়া হিরো মটোকর্প তাদের স্প্লেন্ডার প্লাস এবং এইচএফ ডিলাক্স মোটরবাইকের ফ্লেক্স-ফুয়েল সংস্করণও নিয়ে এসেছে।

পাশাপাশি, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri) সম্প্রতি দিল্লি ও মুম্বই-নাগপুর করিডোরে E85 ফুয়েল (৮৫% ইথানল এবং ১৫% পেট্রোলের মিশ্রণ) লঞ্চ করেছেন। এই ফুয়েলটি সাধারণ পেট্রোলের চেয়ে লিটার প্রতি প্রায় ২০ টাকা সস্তা! তবে মনে রাখবেন, এটিও শুধুমাত্র নির্দিষ্ট ফ্লেক্স-ফুয়েল গাড়ির জন্যই প্রযোজ্য।

সংক্ষেপে সাধারণ মানুষের জন্য বার্তা: আপনি যদি এই সস্তা এবং পরিবেশবান্ধব জ্বালানির সুবিধা নিতে চান, তবে আগামী দিনে গাড়ি বা বাইক কেনার সময় আপনাকে 'ফ্লেক্স-ফুয়েল' (Flex-Fuel Compatible) মডেল বেছে নিতে হবে। আপনার বর্তমান পুরনো গাড়িতে এই ১০০% ইথানল ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন : এই পেট্রোলে বড় ছাড় সরকারের, জ্বালানির দাম কমবে ! মাইলেজ বাড়বে গাড়ির ?

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Business

Read Previous

Howrah News: হাওড়ায় সোনার...

Read Next

Trinamool in Parliament:...