We currently don't have news in this language. Please choose another language.
Trinamool in Parliament: ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক শেষ, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা তড়িঘড়ি ছুটলেন লোকসভার স্পিকারের বাসভবনে, আজ কি ঘটবে কিছু?
নয়া দিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক শেষে এবার লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে পৌঁছে গিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। সামনে আসা ছবিতে স্পষ্ট সেখানে রয়েছেন, মিতালি বাগ, শর্মিলা সরকার, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, বাপি হালদার, জগদীশ বর্মা বসুনিয়া, সায়নী ঘোষ। বৈঠক শেষে একে একে ২০ নম্বর আকবর রোডে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে পৌঁছে গিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: আজ জোড়া বৈঠকে বিদ্রোহী ব্লক, যোগ দিতে পারেন আরও ২ সাংসদ! আগামিকালই লোকসভায় আলাদা হয়ে যাছে তৃণমূল?
জানা গিয়েছে, এতক্ষণ তাঁদের পরিকল্পনা ছিল, তাঁদের পৃথক ব্লক হিসাবে মান্যতা যদি দেওয়া হয়। তাহলে তাঁরা পুরোনো জায়গা ছেড়ে, NDA-এর পাশে বসবেন। কিন্তু বর্তমানে পাওয়া খবর অনুযায়ী, তাঁদের হাতে একটি বিকল্পও রয়েছে। প্রথমত, তাঁরা অন্য কোনও দলের সঙ্গে যুক্ত হতে পারেন। সেই ক্ষেত্রে লোকসভায় সেই দলের প্রতিনিধিত্ব বেড়ে যাবে। যদিও সেটা বিজেপি নয়। হয়তো ত্রিপুরা বা আসামের কোনও দল, যারা NDA-তে রয়েছে।
প্রথমদিন যখন বিক্ষুব্ধ ১৪ জন লোকসভার সাংসদ গিয়েছিলেন ভূপেন্দ্র যাদবের বাড়ি, তখন তৃণমূলের তরফে বলা হয়েছিল, বিক্ষুব্ধদের কাছে যথেষ্ট সংখ্যক সাংসদ নেই। যা দিয়ে তাঁরা এই দাবি করতে পড়েন। কারণ, সেই সময় অনুযায়ী অন্তত ১৯ জন সাংসদ প্রয়োজন ছিল। কিন্তু পরবর্তীতে যখন সেই সংখ্যা পেরিয়ে গেল, তখন তৃণমূলের তরফে বলা হল, এমন কোনও স্বীকৃতি তাঁরা পাবেন না।
আরও পড়ুন: কোন আয়কর রিটার্ন ফর্ম ফিলআপ করবেন আপনি? ভুল ফর্ম ভরলেই আসতে পারে IT নোটিস
কিন্তু সেই ক্ষেত্রে কী হতে পারে? এর আগে রাজ্যসভায় দেখা গিয়েছে রাঘব চাড্ডার নেতৃত্বে আম আদমি পার্টির দুই তৃতীয়াংশের বেশি সাংসদ বিজেপিতে যোগ দেয়। এবার লোকসভায় তৃণমূলের ক্ষেত্রেও এমন কিছু আদৌ ঘটবে কি না, তা হয়তো সময়ই বলবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ