Taratala Building Collapse : তারাতলায় বিপর্যয়ে মৃত ৩, এখনও আটকে ১৮ জন; ঘটনাস্থল পরিদর্শনের পর জানালেন মুখ্যমন্ত্রী

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : তারাতলা বিপর্যয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৮ জনের চিকিৎসা চলছে। এখনও ১৮ জন ভেতরে আটকে রয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

কলকাতা : তারাতলা বিপর্যয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৮ জনের চিকিৎসা চলছে। এখনও ১৮ জন ভেতরে আটকে রয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, "ভাল কাজ হচ্ছে। একদম NDRF, সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, দমকল, KMC সবাই একযোগে খুব ভাল কাজ করছে। এখনও পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা গেছে। তিনজন মৃত। বাকি ১৮ জন জীবিত আছেন। এসএসকেএম কাজ করছে। সব মন্ত্রী লক্ষ্য রাখছেন। সেনা ও এনডিআরএফ খুব সন্তোষজনকভাবে কাজ করছে। প্রশাসন কাজ করছে। এখনও ১৮ জন ভেতরে আছে। যোগাযোগ হয়ে গেছে সেনা ও এনডিআরএফের সঙ্গে।" এদিকে উদ্ধারকারী দলের সদস্যরা ইতিমধ্যেই লোহার বিম কেটে ভেতরে ঢুকেছেন। স্ট্রেচার রেডি রাখা রয়েছে। কোথাও কোনও আওয়াজ শোনা গেলেই সেখানে পৌঁছে যাচ্ছেন উদ্ধারকারীরা। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - States

Read Previous

Shoaib Akhtar: শোয়েব...

Read Next

India-Iran Relations: আয়াতোল্লা...