We currently don't have news in this language. Please choose another language.
Virat Kohli-Vaibhav Sooryavanshi: বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
আমদাবাদ: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সপ্তাহান্তে নাগাড়ে নিজেদের দ্বিতীয় আইপিএল জিতেছে বটে, তবে এ বারের মরশুমটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে এক বিস্ময় বালকের অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য। হ্যাঁ, কথা হচ্ছে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)।
ব্যাটার হিসাবে মরশুম শেষে ব্যক্তিগত পুরস্কারগুলি ক্ষেত্রে বৈভব সূর্যবংশীরই দাপট দেখা গিয়েছে। টুর্নামেন্টে সবথেকে বেশি ৭২টি ছয়, সর্বাধিক ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ব্যাট করে 'সুপার স্ট্রাইকার', সর্বাধিক ৭৭৬ রান করে 'অরেঞ্জ ক্যাপ', সবই বৈভব জিতেছে। এখানেই কিন্তু শেষ নয়। ১৫ বছর বয়সি বিস্ময়বালক সবথেকে প্রতিভাবান উঠতি ক্রিকেটার এবং টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, দুই পুরস্কারই জিতেছে। এই পুরস্কারগুলি নেওয়ার জন্যই বৈভবের দল রাজস্থান রয়্যালস আইপিএল ফাইনাল না পৌঁছলেও, বৈভব রবিবার আমদাবাদে উপস্থিত ছিল।
আইপিএলের ফাইনাল ম্যাচশেষে বৈভব যখন গ্যালারি থেকে নেমে মাঠে আসে, তখনই তার সামনে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। মহাতারকা ক্রিকেটারকে সামনে দেখেই হাত জোড় করে নমস্কার করার ভঙ্গিমায় দেখা যায় বৈভবকে। বিরাট খুদে তারকাকে দেখেই প্রথমে করমর্দন করেন এবং তারপরে তাঁকে আলিঙ্গন করেন। দুইজনে মিলে বেশ কিছুটা সময় কথাবার্তাও বলেন। দুইজনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে।
King meets Bihari Monster ? pic.twitter.com/927R0z8kF3
— सीतामढ़ी जिला ?? (@SitamarhiJila) June 1, 2026
আইপিএল ফাইনাল শেষে বিরাট কোহলির আরও এক ভিডিও নেটিজেনদের নজর কেড়ে নেয়। বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সপ্তাহান্তে উইনিং শটটা আসে তাদের ট্যালিসম্যান বিরাট কোহলির ব্যাট থেকেই।
আরও পড়ুন:- আইপিএল জয়ের পরের দিনই নির্বাসিত হলেন আরসিবির তারকা ক্রিকেটার
নাগাড়ে দুই খেতাব জয়, স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভাসেন বিরাট কোহলি। মাঠে খেতাবি ফাইনাল দেখতে সবসময়ের মতো কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও উপস্থিত ছিলেন। খেতাব জয়ের পরে সতীর্থ ও স্ত্রীর সঙ্গেই মাঠে আনন্দে মাততে দেখা যায় বিরাট কোহলিকে। তবে আরসিবির জয় উদযাপন কিন্তু সেখানেই শেষ হয়নি। মাঠ থেকে ফেরার পরেও জয় উদযাপন চলতে থাকে এবং সেই উদযাপনের সময়কালেরই একটি ভিডিও আরসিবির তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - IPL. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda