Sachin Tendulkar: ৩০০০ ফুট উচ্চতায় ক্রিকেট খেলছেন সচিন, সঙ্গী মেয়ে, বৌমা, ভিডিও ভাইরাল

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: ক্রিকেট ছেড়েছেন ১৩ বছর হয়ে গিয়েছে। কিন্তু এখনও ব্যাট হাতে তিন দাঁড়ালে আলাদা একটা নস্টালজিয়া কাজ করে সবার মধ্যে। ভারতীয় ক্রিকেট মানেই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

মুম্বই: ক্রিকেট ছেড়েছেন ১৩ বছর হয়ে গিয়েছে। কিন্তু এখনও ব্যাট হাতে তিন দাঁড়ালে আলাদা একটা নস্টালজিয়া কাজ করে সবার মধ্যে। ভারতীয় ক্রিকেট মানেই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ২২ গজে নয়, এবার মহাশূন্যে ক্রিকেট খেলতে দেখা গেল মাস্টার ব্লাস্টারকে। ব্য়াট হাতে নিঁখুত ডিফেন্স করতে দেখা গেল। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। কিন্তু কীভাবে এত উচুঁতে ক্রিকেট খেললেন সচিন?

আসলে সচিন তাঁর মেয়ে, বৌমার সঙ্গে ক্রিকেট খেলছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত জেটে ভ্রমণ করছলেন সচিন। সেই ভ্রমণের সময়ের নানা মুহূর্তের মধ্য়ে একটি ছিল ক্রিকেট খেলার। যেখানে দেখা যাচ্ছে যে সচিন ব্যাট করছেন ও তাঁর বৌমা অর্থাৎ অর্জুন তেন্ডুলকরের স্ত্রী সানিয়া চান্দোক বল করছেন। আর ফিল্ডার হিসেবে দেখা যাচ্ছে সারা তেন্ডুলকরকে। নিজেই ভিডিও ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'উচ্চতা যেমনই হোক না কেন, মেজাজ কখনও বদলানো উচিৎ নয়।' আসলে এখনও যে ব্যাট হাতে তিনিই রাজা, সেই বার্তাই যেন দিতে চাইলেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

ভিডিওতে মেয়ে ও বৌমার সঙ্গে বেশ মজা করতে দেখা যায় সচিনকে। প্রথমে স্বাভাবিকভাবে ব্য়াট করছিলেন। এরপর বৌমা ও মেয়েকে বলেন সচিন যে তিনি যদি ব্যাট উল্টো করে ধরে ব্যাটিং করেন, তবেই একমাত্র তাঁকে আউট করা যাবে। তেমনটাই হল।

ক্রিকেটের স্বার্থে কিছুদিন আগেই একটি প্রস্তাব দিয়েছলেন সচিন। তিনি জানিয়েছিলেন, 'আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এখনই তুলে দেওয়া উচিত বলেই আমার ব্যক্তিগত মত। এমনিতেই টি-২০ ক্রিকেট মানে ২০ ওভার খেলতে হবে। আর সেখানে একজন অতিরিক্ত ব্যাটার খেলানো হচ্ছে। বোলারদের জন্য এমনিতেই কঠিন পরীক্ষা। আমি মনে করি ভারসাম্য নেই। পাওয়ার প্লেতে ৬ ওভার নিয়েও মতামত রয়েছে আমার। যে সময় ৩০ গজের বৃত্তের বাইরে ২ জন ফিল্ডার থাকে। সেই পাওয়ার প্লে দু'ভাগে ভাগ করা হোক। প্রথম ৪ ওভার ব্যাটারদের জন্য যেমন আছে থাকুক। পরের ২ ওভার ফিল্ডিং টিমের হাতে থাকুক। সেটা ওরা নিজেদের সুবিধামতো নিক। ম্যাচের যে কোনও সময় হতে পারে। যেখানে বৃত্তের বাইরে বাড়তি একজন ফিল্ডার রাখা যাবে টানা দু'ওভার। তাতে ফিল্ডিং টিমও খেলাটা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবে।'

 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Petrol-Disel Crisis:...

Read Next

Salman Khan: এই সিনেমা...