We currently don't have news in this language. Please choose another language.
Salman Khan: এই সিনেমা মুক্তি পেলেই কি ফাঁস হয়ে যাবে সব সত্যি? আদালতে ছুটলেন সলমন খান!
কলকাতা: সলমন খানের (Salman Khan)-এর কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে এখনও তদন্ত চলছে, পাশাপাশি এই মামলা যথেষ্ট বিতর্কিতও। বলি-তারকা চিরকালই দাবি করে এসেছেন যে, এই মামলা মিথ্যা। এইরকম কোনও ঘটনাই ঘটেনি। তবে এবার এই বিষয়টিকেই পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করেছেন এক পরিচালক। মুক্তির অপেক্ষায়, 'কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি' (Kala Hiran)। যদিও দাবি করা হচ্ছে যে, এই সিনেমার গল্প একেবারেই কাল্পনিক, কিন্তু সিনেপ্রেমীরা মনে করছেন, সলমন খানের সঙ্গে যে বিতর্ক জড়িয়ে রয়েছে বছরের পর বছর, সেই ঘটনার ওপর ভিত্তি করেই এই সিনেমা তৈরি হয়েছে।
কী অভিযোগ সলমন খানের?
প্রসঙ্গত, এই সিনেমা ঘোষণার পর থেকেই, হুমকি পাচ্ছিলেন বলে জানিয়েছিলেন সিনেমার প্রযোজক, অমিত জানি। আর এবার, এই সিনেমাটির মুক্তি আটকানোর জন্য দিল্লি আদালতের দ্বারস্থ হলেন সলমন খান। 'কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি'-র যে টিজার সামনে এসেছে, সেখানে যে অভিনেতাকে দেখা যাচ্ছে, তাঁকে অবিকল সলমন খানের মতো দেখতে। এই বিষয়টি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন সলমন খান। তিনি আদালতে উল্লেখ করেছেন যে, ইচ্ছাকৃতভাবে, একেবারে তাঁর মতো দেখতে একজন অভিনেতাকে ব্যবহার করা হয়েছে এই সিনেমায়। এখানেই শেষ নয়, এই কথা সবাই জানেন যে, সলমন খান তাঁর হাতে একটি বিশেষ ব্রেসলেট পরেন বহু বছর ধরে। এটি তাঁর সিগনেচার স্টাইল হয়ে দাঁড়িয়েছে। সলমনের অভিযোগ, 'কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি' ছবিটায় ইচ্ছাকৃতভাবে ওই অভিনেতার হাতেও একেবারে এক একটি ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়েছে। সলমন আরও জানিয়েছেন, এই চরিত্রায়ন করার আগে, তাঁর কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। ফলে গোটা বিষয়টাকে প্রচার এবং ব্যক্তিত্বের অধিকারের সরাসরি লঙ্ঘন এবং ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা বলেই মনে করছেন সলমন খান। অভিনেতা দাবি করেছেন, এই ছবি মুক্তি পেলে তাঁর ভাবমূর্তির ওপর প্রভাব পড়তে পারে। সেই কারণে এই সিনেমার প্রচার ও সিনেমার মুক্তি ও বন্ধ রাখা হোক।
প্রসঙ্গত প্রযোজক অমিত জানি, কিছুদিন আগেই 'কালা হিরণ' ছবিটির ঘোষণা করেছিলেন। তিনি উল্লেখ না করলেও, এই বিষয়টা বুঝতে কারও বাকি নেই যে, সিনেমাটি সলমন খানের কৃষ্ণসার হত্যা মামলার ওপরেই ভিত্তি করে তৈরি। এই সিনেমার পোস্টারে প্রথমে নায়কের হাতে একটি বন্দুক দেখা গিয়েছিল। নায়ককেও দেখতে অবিকল সলমন খানের মতোই। এটি মুক্তির পরেই সলমনের তরফ থেকে আইনি নোটিস পান প্রযোজক। তবে তিনি প্রথমেই জানিয়ে দিয়েছিলেন, মামলা করা হলেও, সিনেমাটি তিনি মুক্তির ব্য়বস্থা করবেন ঠিকই! এখন প্রশ্ন হচ্ছে, ছবিতে এমন কী রয়েছে যে এই ছবি আটকানোর জন্য় এত তৎপর সলমন খান? সেই উত্তর অবশ্য অজানা
আরও পড়ুন: Priyanka Sarkar: রাহুল নেই, কী হবে 'সহজ কথা'-র? কী পরিকল্পনা প্রিয়ঙ্কার? জানালেন অভিনেত্রী
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda