Taratala News: "এক মুঠ ভাত, দুটো শুকনো রুটির জন্য জীবনটা...", SSKM-এর বাইরে স্বজনহারাদের হাহাকার

Audio Narrative Assistant
Executive Summary
Taratala News Today: তারাতলা বিপর্যয়ের (Taratala Accident) পর কড়া অবস্থান রাজ্য সরকারের। অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় খোঁজা হচ্ছে কেউ কোথাও আটকে রয়েছে কিনা। এখনও পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের।

Taratala News Today: তারাতলা বিপর্যয়ের (Taratala Accident) পর কড়া অবস্থান রাজ্য সরকারের। অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় খোঁজা হচ্ছে কেউ কোথাও আটকে রয়েছে কিনা। এখনও পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলছে খোঁজার কাজ। 

এদিকে, তারাতলা বিপর্যয়ের পর কড়া অবস্থান রাজ্য সরকারের (West Bengal Government_। '৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণকাজ পুরোপুরি বন্ধ'। 'অডিট-রিপোর্টের (Audit Report) পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত'। 'অডিটে বেনিয়ম ধরা পড়লে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা'। 'কলকাতা-বিধাননগর-রাজারহাট-NKDA-পুজালি-মহেশতলা পুরসভায় নির্মাণকাজ বন্ধ'। 'দক্ষিণ দমদম-বরানগর-কামারহাটিতেও বাণিজ্যিক নির্মাণকাজ বন্ধ'। 'G+5-এর নীচের উচ্চতাযুক্ত ব্যক্তিগত বাড়ির সংস্কার করা যাবে'। বাণিজ্যিক বহুতলে জলাশয়, দমকল বিধি, বজ্রপাত রোধে কী বিধি পালন? দেখা হবে খতিয়ে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Taratala Accident: 'ফোন ধরে...

Read Next

Bengal Cricket: সিএবির...