Viral News: রেস্তোরাঁয় কেক কাটতে গিয়ে গুনতে হল ১০,৬৫০ টাকা! বিলের ছবি ভাইরাল হতেই তুমুল শোরগোল

Audio Narrative Assistant
Executive Summary
রেস্তোরাঁয় গিয়ে জন্মদিনের কেক কেটেছেন কখনও? আর তার জন্য যদি আপনাকে হাজার হাজার টাকা বিল দিতে হয়, তবে কেমন লাগবে? একবাক্যে সকলে বলবেন, ভাল লাগবে না।

রেস্তোরাঁয় গিয়ে জন্মদিনের কেক কেটেছেন কখনও? অনেকের এই অভিজ্ঞতা রয়েছে। আর তার জন্য যদি আপনাকে হাজার হাজার টাকা বিল দিতে হয়, তবে কেমন লাগবে? একবাক্যে সকলে বলবেন, ভাল লাগবে না। ঠিক এমনই এক অদ্ভুত এবং অবাক করা ঘটনা ঘটেছে আমেরিকার এক বিলাসবহুল রেস্তোরাঁয়। বাইরে থেকে আনা কেক কাটার জন্য গ্রাহককে ১১০ ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০,৬৫০ টাকা) বিল গুনতে হয়েছে ওই রেস্তোরাঁয়। সোশ্যাল মিডিয়ায় সেই বিলের ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

ঘটনাটি ঘটেছে আমেরিকার বেভারলি হিলসের 'পোজ়া' (Poza) নামের একটি নামকরা রুফটপ রেস্তোরাঁয়। জাস্টিন নামের এক ফুড ইনফ্লুয়েন্সার (ইনস্টাগ্রাম হ্যান্ডেল @justinelovesushi) তাঁর বন্ধুদের সঙ্গে সেখানে রাতের খাবার খেতে গিয়েছিলেন। ১১ জনের সেই দলটির মোট বিল হয়েছিল ১,১০০ ডলারের (প্রায় ১ লক্ষ ৬ হাজার টাকা) বেশি। কিন্তু সেই বিলের মধ্যে একটি জায়গায় 'কেক কাটিং' অর্থাৎ কেক কাটার ফি হিসেবে আলাদা করে ১১০ ডলার যোগ করা ছিল। অর্থাৎ মাথা পিছু ১০ ডলার (প্রায় ৯৭০ টাকা) করে শুধু কেক কাটার জন্যই চার্জ করা হয়।

এই বিলের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্ষোভ উগরে দেন ওই তরুণী। মুহূর্তের মধ্যে ভিডিয়োটি সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেন। নেটিজ়েনদের একাংশ রেস্তোরাঁর এই কাণ্ড দেখে তীব্র সমালোচনা শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোল ও সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ??????? • ???? ? ??? ˶ᵔ ᵕ ᵔ˶ (@justinelovesushi)

ওই পোস্টের নিচেই রেস্তোরাঁর পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে লেখা হয়, "আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের কেক কাটার চার্জ সম্পর্কে আপনাকে সঠিকভাবে জানানো হয়নি! আপনি কেক নিয়ে আসার সময়ই আপনাকে এই চার্জ সম্পর্কে জানানো উচিত ছিল। যেহেতু আপনাকে জানানো হয়নি, তাই আমরা আনন্দের সঙ্গে সেই চার্জটি ফেরত দিতে চাই এবং আপনাকে ও আপনার একজন বন্ধুকে আবার Poza-তে আমন্ত্রণ জানাতে চাই। যাতে আপনি একটি ভাল অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আমরা আপনাকে একটি DM পাঠিয়েছি!"

উল্লেখ্য, নিজেদের ভুল স্বীকার করে রেস্তোরাঁ কর্তৃপক্ষ ওই ইনফ্লুয়েন্সারকে কেক কাটার পুরো টাকাটা ফেরত দেওয়ার যেমন প্রতিশ্রুতি দিয়েছে। সেই সঙ্গে তাঁকে ও তাঁর এক বন্ধুকে আবারও বিনামূল্যে রেস্তোরাঁয় আসার আমন্ত্রণ জানিয়েছে। শুধু তাই নয়, জানা গিয়েছে এই ঘটনার পর রেস্তোরাঁটি তাদের নিয়ম বদলে কেক কাটার ফি মাথা পিছু ১০ ডলার থেকে কমিয়ে ৫ ডলার করে দিয়েছে।

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Offbeat. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Offbeat

Read Previous

Viral Video: শাশুড়িকে...

Read Next

Viral Video: তীব্র গরমে...