Viral Video: তীব্র গরমে নাজেহাল, মহারাষ্ট্রে চলন্ত বাস থামাল তৃষ্ণার্ত বাঁদর!

Audio Narrative Assistant
Executive Summary
Maharashtra News:  তীব্র দাবদাহে চারিদিক যেন জ্বলছে। গরমে শুধু মানুষ নয়, অবলা পশুপাখিরাও ছটফট করছে। এবার এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখা গেল মহারাষ্ট্রের (Maharashtra) বিদর্ভ অঞ্চলে।

Maharashtra News:  তীব্র দাবদাহে চারিদিক যেন জ্বলছে। গরমে শুধু মানুষ নয়, অবলা পশুপাখিরাও ছটফট করছে। এবার এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখা গেল মহারাষ্ট্রের (Maharashtra) বিদর্ভ অঞ্চলে। তৃষ্ণায় ছটফট করতে করতে, এক ফোঁটা জলের আশায় বনের ভেতর থেকে সোজা মাঝরাস্তায় চলে এল একটি বাঁদর। তারপর সেই বাঁদরটি (Monkey) দাঁড়িয়ে পড়ল চলন্ত এক সরকারি বাসের সামনে। বাঁদরটির এমন কাণ্ড দেখে থমকে যায় বাসটি। নেটদুনিয়ায় এই ঘটনার ভিডিয়ো নেটিজ়েনদের মন নাড়িয়ে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের যাবৎমল জেলার পুসাদের কাছে খাণ্ডালা ঘাট এলাকায়। সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (MSRTC) একটি বাস ওয়াশিম থেকে পুসাদের দিকে যাচ্ছিল। বাসটি যখন বনাঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ একটি বাঁদর রাস্তার মাঝখানে এসে বাসের সামনে দাঁড়িয়ে পড়ে। বাধ্য হয়ে চালক বাসটি থামিয়ে দেন।

প্রথমে বাসের চালক ও যাত্রীরা বাঁদরটিকে রাস্তা থেকে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু সে একচুলও নড়তে রাজি হয়নি। যাত্রীরা খেয়াল করেন, তীব্র গরমের কারণে বাঁদরটি খুবই ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছে। তার অবস্থা দেখে বাসের যাত্রীরা তাকে খাওয়ার জল এগিয়ে দেন।

জল পেয়ে বাঁদরটি সঙ্গে সঙ্গে তা পান করতে শুরু করে। ঠিক তার কিছুক্ষণ পরেই, কাছের জঙ্গল থেকে আরও বেশ কিছু বাঁদর বেরিয়ে এসে বাসের চারপাশে জড়ো হয়। যাত্রীরা জানান, বনের অন্যান্য বাঁদরগুলোকেও ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল এবং তারা জলের জন্য ছটফট করছিল। বাসের যাত্রীরা তখন নিজেদের কাছে থাকা জলের বোতলগুলো তৃষ্ণার্ত বাঁদরগুলোর দিকে বাড়িয়ে দেন।

 

বাসের সামনে দাঁড়িয়ে থাকা তৃষ্ণার্ত বাঁদরদের জল খাওয়াদের বাস-যাত্রীরা। (ছবি-X ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট)
বাসের সামনে দাঁড়িয়ে থাকা তৃষ্ণার্ত বাঁদরদের জল খাওয়ালেন বাস-যাত্রীরা। (ছবি-X ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট)

যাত্রীদের ক্যামেরায় বন্দি হওয়া এই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এই ঘটনাটি মহারাষ্ট্রের খরাপ্রবণ বিদর্ভ অঞ্চলে তীব্র গরম ও জলের সংকটের বিষয়টি আবারও একবার সামনে তুলে আনল।

সাধারণত গরমের দিনে বন দফতর বন্যপ্রাণীদের জন্য কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করে থাকে। তবে খাণ্ডালা ঘাট এলাকার বনে পশুপাখিদের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও নেটিজ়েনরা বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Offbeat. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Offbeat

Read Previous

Viral News: রেস্তোরাঁয়...

Read Next

UP News: মণ্ডপে অসুস্থ...